খেলাধুলা

বিশ্বকাপের সেরা একাদশে অস্ট্রেলিয়ার ২, ভারতের ৬ জন

স্পোর্টস ডেস্ক:

প্রায় দেড় মাস ধরে চলা টুর্নামেন্টের পর্দা নামার পর দিন সেরা একাদশ ঘোষণা করল আইসিসি। শিরোপা জিততে না পারলেও এই দলে জয়জয়কার ভারতের। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে সুযোগ পেলেন ¯্রফে দুজন ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এবারের বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে।

রোহিত শার্মাকে অধিনায়ক করা এই দলে সুযোগ পেয়েছেন পাঁচ দেশের ক্রিকেটার। রোহিতসহ সর্বোচ্চ ছয় জন ক্রিকেটার আছেন রানার্স-আপ ভারতীয় দল থেকে। অস্ট্রেলিয়া থেকে জায়গা পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জ্যাম্পা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে রাখা হয়েছে একজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *